ইটনায় এসএমসি ড্রাগ এন্টারপ্রাইজের উদ্যেগে প্রশিক্ষন অনুষ্ঠিত
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। বাংলাদেশ এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের উদ্যেগে ও উপজেলা স্বনির্ভর সুর্যেরহাসি ক্লিনিকের সহযোগীতায় মঙ্গল বার সকালে সদরের বাজার হাটি কার্যালয়ে এসএমসির পণ্য ওভাকন গোল্ড, মাইপিল, স্যানিটারি প্যাড জয়া, বেবি জিংক ট্যাবলেটের পরিচিতি ও মার্কিটিং বিষয়ে ক্রেতা বৃদ্ধীর লক্ষে ৪৫ জন কর্মীর অংশগ্রহণে একদিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা স্বনির্ভর সুর্যেরহাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, এসএমসির ময়মনসিংহ জোনের এরিয়া ম্যানেজার মোঃ রেজাউল করিম, স্বনির্ভর সুর্যের হাসি প্রশাসনিক সহকারী শরীফ উদ্দিন প্রমুখ।