মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় অসাধারন গল্প শোনালেন বিপাশা হায়াৎ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া জেলা প্রতিনিধি ।। সাধারন জারের অসাধারন গল্প শোনালেন ইউনিলিভার ভ্যাসলিনের ব্র্যান্ড আম্বাসডর ও বিশিষ্ট নাট্যাভিনেত্রী বিপাশা হায়াৎ। বৃহস্পতিবার দুপুরে টিএমএসএসের আল্লামা অডিটোরিয়ামে তিনি এই গল্প শোনান।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস আইটি বিভাগের প্রধান নিগার সুলতানা। তার বক্তব্য শেষে শীতে ভ্যাসলিনের গুনগত মান ও এর প্রয়োজনীয়তা উপর বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজের স্কিন পেশালিষ্ট অধ্যাপক ডাঃ রশিদুল ইসলাম।

এরপর মে উঠে আসেন প্রধান অতিথি ইউনিলিভার ভ্যাসলিনের ব্র্যান্ড আম্বাসডর বিপাশা হায়াৎ। তিনি উপস্থিত দর্শকদেরকে শোনালেন সাধারন জারের অসাধারন গল্প। বললেন, সকাল থেকে রাত অবধি সব বয়সী মানুষের জন্য কেন ভ্যাসলিন এত প্রয়োজণীয়।