মূল সংবাদে যান
২৬ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় অভিমান করে যুবকের আত্নহত্যা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৩৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। উপজেলা সদরে ইব্রাহিম মিয়া(১৭) নামের এক যুবক ঘরের আড়ায় ঝুলে আত্নহত্যা করে। সে ইটনা মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণীর ছাত্র ও মধ্যগ্রাম আলগাপাড়া গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে।

পারিবারিক সুত্রে জানাযায় ইব্রাহিম দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে বিশ্রাম নিতে যায়। সন্ধা ৬টায় তার কোন সাড়া শব্দ না পেয়ে এবং তার ঘরের দরজা ভিতর থেকে আটকানো দেখে পরিবারের সন্ধেহ হয়। ডাকাডাকির এক পর্যায়ে জানালা দিয়ে ঘরে ঢোকে ফাসিতে ঝুলে থাকতে দেখা যায়।

ইটনা থানার ওসি আব্দুল মালেক রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।