মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

Muktijoddhar Kantho ৯৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

আজিজুল হাই সোাহাগ, ঈশ্বরগঞ্জ, (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

ঈশ্বরগঞ্জ থানার পুলিশ জানায় বুধবার রাতে আঠারবাড়ি খালবলা বাজার থেকে ময়মনসিংহ র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ময়মনসিংহ সদর সানকি পাড়ার আনোয়ার হোসেনের পুত্র সাদ্দাম হোসেন আকাশ (২১) কে এক হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

অপর এক অভিযানে আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ উত্তর বনগাঁওয়ের মানিক মিয়া (২৮) কে ২০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ আটক কৃতদের আদালতে প্রেরণ করেছে।