মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় কে দূর্নীতি মুক্ত ঘোষনা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩১০ বার পঠিত

 

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। মঙ্গল বার সকালে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় ও সকল কর্মকর্তা কর্মচারীকে দূর্নীতি মুক্ত ঘোষনা করে হাসপাতাল চত্বরে এ সংক্রান্ত ব্যানার, ফেস্টুন টানিয়ে নিজেকে ও প্রতিষ্টান কে দূর্নীতি মুক্ত ঘোষনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মিয়া।

এ সময়  তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য বলেন এ ধরনের যেকোন অভিযোগ সরাসরি বা লিখিত ভাবে তাকে জানানোর অনুরোধ করেন।

এ সময় উপস্থিত জনসাধারণ ডাঃ ওয়াহিদুজ্জামান কে এ উদ্যেগের জন্য ধন্যবাদ জানান।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সহকারী মোঃ আদিলুজ্জামান মিয়া, অফিস সহকারী মোঃ খালেদ খান, অফিস সহকারী মোঃ নিজাম উদ্দিন, মোঃ বাবর আলী প্রমূখ।