মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনার বড়িবাড়িতে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্টিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৫২ বার পঠিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। বছরের শুরুতে ইটনা উপজেলা সদরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ কে সামনে রেখে ও দলকে তৃনমূলে শক্তিশালী করার লক্ষে ইউনিয়ন ব্যাপী কর্মী সভা আয়োজনে আজ শনিবার বড়িবাড়ি ইউনিয়নের কর্মী সভা বড়িবাড়ি প্রাইমারী স্কুল মাঠে অনুষ্টিত হয়।

এ সময় কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী ওমর ফারুক, সাধারন সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, প্রচার সম্পাদক তাপস কুমার রায়, বড়িবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার,  উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক বজলুর রহমান, আওয়ামী লীগ মোঃ জিল্লুর রহমান, মোঃ মস্তফা মিয়া, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুবেন কুমার ঘোষ, এলংজুড়ি ইউনিয়নের ছাত্রলীগের সেক্রেটারি রাকিবুল হাসান রুকেল প্রমূখ।