মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনায় বিকাশ ব্যাংকিং বিষয়ে ব্র্যাকের গণ নাটক প্রদর্শনী

Muktijoddhar Kantho ৩৩৩ বার পঠিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ব্র্যাকের ইটনা উপজেলা সমন্বিত কর্মসূচির উদ্যেগে বিকাশ ব্যাংকিং কার্যক্রম বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলার বিভিন্ন গ্রামে গণ নাটক প্রদর্শনীর অংশ হিসেবে সোমবার বিকালে উপজেলা সদরের বড়হাটিতে মিজান মিয়ার বাড়িতে শাপলার বন নাটক দলের অংশগ্রহণে গন নাটক অনুষ্টিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের উপজেলা ম্যানেজার মোঃ শহীদুল্লাহ মিয়া, কর্মসূচি সংগঠক প্রদ্যুৎ বালা সরকার, ব্র্যাকের থিয়েটার অর্গানাইজার শিমুল দেবনাথ, কর্মসূচি সংগঠক আলী আজম প্রমূখ।