মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

রায়গঞ্জে গৃহবধু’কে হত্যার পর ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার অভিযোগ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

ছানোয়ার হোসেন, সিরাজগনঞ্জ ।। সিরাজগঞ্জের রায়গঞ্জে জিয়াসমিন (২১) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে উপজেলার ব্রহ্মগাছা বাজার সংলগ্ন বাশুড়িয়া গ্রামে। নিহত গৃহবধু ব্রহ্মগাছা ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের আলামিনের স্ত্রী ও একই গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। নিহতের স্বজনদের অভিযোগ জিয়াসমিনকে তার স্বামী শুক্রবার মধ্যরাতেই হত্যা করে শনিবার সকালের দিকে লাশ শয়নঘরের ধর্নার সাথে ওড়না দিয়ে গলা পেচিয়ে ঝুলে রেখে নিহতের শাশুড়ি বাবার বাড়ি খবর দেন।

খবর পেয়ে স্বজনরা সহ রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহতের মৃত্যুর খবর জানানোর পর পালাতে গিয়ে স্বামীসহ শ্বশুর শাশুড়ী জনতার হাতে-নাতে  আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে নিহতের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে স্বামী আল আমিন(২৭)কে আসামীকরে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করার পর তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। মামলা নং ১২, তারিখ ৩০-১২-২০১৭ইং।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।