মূল সংবাদে যান
১৪ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় উন্নয়ন মেলার সমাপনি দিনে পুরষ্কার বিতরন, সেরা ষ্টল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৫২ বার পঠিত ১ মিনিটের পাঠ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। সারাদেশের ন্যায় “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক। মেলায় মোট ২৭ টি ষ্টল অংশগ্রহণ করে এর মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস প্রথম, উপজেলা কৃষি অফিস দ্বিতীয়, উপজেলা স্থানীয় সরকার অফিস তৃতীয় হিসেবে পুরস্কার গ্রহণ করে। এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর প্রমুখ।