মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

গাইবান্ধায় পিঠা উৎসব

Muktijoddhar Kantho ৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা।। গাইবান্ধা পৌর পার্কে শহীদ মিনার চত্বরে গত ১৪ জানুয়ারি রোববার বিকেলে এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বাঙ্গালী সংস্কৃতি চর্চাকে বেগবান করতে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন এ পিঠা উৎসবের আয়োজন করে।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, পিকেএসএফের কর্মসূচি সংগঠক সুমন চৌধুরী মনি, এসকেএস এর কর্মসূচি প্রধান রজ্জব আলী, রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক প্রমুখ। উৎসবে ৫টি স্টলে ৩০ রকমের শীতের পিঠা স্থান পায়। শেষে শিশুদের এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।