মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরে পরীক্ষা কেন্দ্রের দাবিতে এলএলবি পরীক্ষার্থীদের মানববন্ধন

Muktijoddhar Kantho ৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। ২০ শে জানুয়ারী শনিবার দিনাজপুরে পরীক্ষাকেন্দ্রের দাবিতে মানববন্ধন করেন এলএলবি পরীক্ষার্থীরা।

দিনাজপুরে আইন কলেজের  এলএলবি ২০১৮ শিক্ষাবর্ষের পরীক্ষা ২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।কিন্তু বিগত এক দশক ধরে দিনাজপুর সরকারী কলেজে এর পরীক্ষা হয়ে থাকলেও হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্ব ঘোষনা ছাড়াই দিনাজপুরের পরীক্ষা কেন্দ্রটি পরিবর্তন করে এবং পরীক্ষার রুটিন এক মাস আগে প্রকাশ করার কথা থাকলেন ১৫ দিন আগে প্রকাশ করে।
নতুন পরীক্ষাকেন্দ্র হিসেবে রংপুরকে ঘোষনা করা হলে ক্ষোভ প্রকাশ করে এলএলবি পরীক্ষার্থীরা তারা বলেন দিনাজপুরে প্রচন্ড শীত হওয়ায় ঘড় থেকে বের হওয়া যাচ্ছে না এর শীতে ২ ঘন্টা সময়ের পথ পাড়ি দিয়ে রংপুরে পরীক্ষা দিতে যাওয়া কষ্ট দায়ক। তারা পুনরায় দিনাজপুরে পরীক্ষা কেন্দ্রে স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।