মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

চৌহালীতে মীর মোশারফের গণসংযোগ

Muktijoddhar Kantho ৮৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জ।। যমুনা বিধৌত চৌহালীতে গনসংযোগ করেছেন ঢাকার বানানী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের দলের মনোনয়ন প্রত্যাশী মীর মোশারফ হোসেন। শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি নওজেশ আলী মোল্লার ১ম মৃত্যু বার্ষিকীর পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে মীর মোশারফ হোসেন দলের নেতাকর্মীদের সাথে পরামর্শ করে শনিবার (২৭ জানুয়ারী) উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বরণসভা করার বিষয়ে সিদ্ধান্তে একমত হন। পরে উপজেলা সদরের জোতপাড়া বাজারে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে গনসংযোগ করে আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন।