মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Muktijoddhar Kantho ৩২৭ বার পঠিত
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সদরের বড় বাজারে মঙ্গল বার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে বাজিতপুর মিষ্টান্ন ভান্ডার ও জয়কালী মিষ্টান্ন ভান্ডার কে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানের মালিকদের কে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। ভ্রামামান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোঃ মশিউর রহমান খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান ভূইয়া, মোঃ সামছুল আলম খান।