মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনা পূর্বগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ৩০৫ বার পঠিত
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পূর্বগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ মঙ্গল বার সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার, সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, ইউআরসি আনোয়ার হোসেন, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি খাইরুল ইসলাম তপন ঠাকুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম, উদিয়ার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন প্রমূখ।