মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩২০ বার পঠিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। উপজেলা সদরের নতুন বাজারে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১১পিস ইয়াবাসহ মুনসুরুল আলম (৩২) নামের এক যুবকে গ্রেফতার করেছে ইটনা থানার পুলিশ। সে ইটনা সদরের বড়হাটি গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।

ইটনা থানার এসআই ফারুক আহমেদ জানান শনিবার সকালে ওসি আব্দুল মালেক রানার নির্দেশে নতুন বাজার থেকে আসামী মুনসুরুল আলমকে হাতেনাতে ১১ পিস ইয়াবা সহ গ্রেফতার করি। দুপুরে ইটনা থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামী কে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।