মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে মার্বেল খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারাল শিশু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়েছে পিতৃহীন রাব্বি (৮) নামে এক শিশু। সে উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাহারি গ্রামের মৃত উসমানের পুত্র।

জানা গেছে, রাব্বির পরিবার খাদ্যগুদাম সংলগ্ন বাসায় ভাড়া থাকত। আজ রোববার সন্ধ্যার পর পৌরসদরের রেলস্টেশন সংলগ্ন বাবুল আকন্দের চায়ের দোকানের পাশে মার্বেল খেলার সময় অটোবাইক চার্জের তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা রাব্বিকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।