মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় তারেক রহমানের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে মুক্তিযোদ্ধারা

Muktijoddhar Kantho ১০১ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন বগুড়ার বীর মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারের পাশে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট জেলা শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তারেক রহমানের নির্দেশে লন্ডন বাংলাদেশ হাইকমিশনে হামলা ভাংচুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অবমাননা করার প্রতিবাদ এবং তারেক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এই মানববন্ধন। মুক্তিযোদ্ধারা বলেন, দুর্নীতিতে সাজাপ্রাপ্ত আসামী

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে সাজা কার্যকর করা হোক। মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তাদের সন্তানেরাও অংশ নেন।