অনুপার ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ’ বইয়ের মোড়ক উম্মোচন
নূরে কওসার তালুকদার অনুপার পরিচিতি: পিতা- মোঃ আবু তাহের তালুকদার, মাতা- শেখ শাহানাজ বেগম মিলি, ১৯৯৯ সালের ১লা নভেম্বর সৈয়দ বংশে অনুপার জন্ম হয়। তার পৈত্রিক নিবাস গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন জানিপুর গ্রামে। অনুপার দাদুরা ছিলেন প্রসিদ্ধ জমিদার। জমিদারী উচ্ছেদ হওয়ার পর তারা গাইবান্ধা জেলার প্রসিদ্ধ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনী কর্তৃক তার দাদুদের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভষিভূত হয় ও সকল ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস প্রাপ্ত হয়। তার পূব পূরষ এসেছিলেন মিরাটের নবাব পরিবার থেকে ১৮৪৭ সালে। এদেশের মাটি ও মানুষের সাথে মিশে গিয়েছিলেন তারা। জমিদারী আমলে তাদের অর্থ ও সম্পদে এদেশের জনগণের কল্যাণমূলক অনেক প্রতিষ্ঠান কালের স্বাক্ষি হয়ে দাঁড়িয়ে আছে। অনুপার নানী নূরজাহান বেগম মানসিক ভারসাম্য হারাবার কারণে তারমাতা বেড়ে উঠে খালু জাতীয় নেতা শহীদ ক্যান্টেন মুনসুর আলী ও খালা আমেনা মনসুরের স্নেহ ছায়ায়।