মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

রাজশাহীততে ইয়াবা সুন্দরী আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী ।। ইয়াবা সুন্দরী কলি বেগমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।

বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার সোহরোয়ার্দী হোসেনের নেতৃত্বে নগরের উপশহর দরিখরবোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার কলি শেখেরচক মহলদারপাড়ার জিল্লুর সরদারের মেয়ে ও আরিফিন ইসলাম সঞ্জুর স্ত্রী। তবে কলি সম্প্রতি রাজশাহীতে ইয়াবা সুন্দরী হিসেবে পরিচিতি পায়।

নগরের ভিআইপি ক্রেতাদের কাছে সে ইয়াবা পৌঁছে দিত। মঙ্গলবার দুপুরে মাদক মামলায় কলিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান।