মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নীলফামারীতে স্কুলে শিবিরের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত

nilphamari
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ নীলফামারীর ডোমারে বাংলাদেশ জামায়েতে ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে ছাত্রদের সংঘর্ষে তিনজন ছাত্র আহত হয়েছেন। আহত ছাত্রদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার পাংগা-মটুকপুর ইউনিয়নের পাংগা মহেশচন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, পাংগা মহেশচন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে কিছুদিন থেকে শিবিরের বিভিন্ন কার্যক্রম চলে আসছিল। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এলাকাবাসীর অভিযোগ, আজ শনিবার সকাল ৯টা থেকে আনুমানিক সাড়ে ১০টা পর্যন্ত স্কুলের ছাত্রদের নিয়ে ১৬১ জন বিশিষ্ট ছাত্রশিবির স্কুল শাখা কমিটি গঠন করা হয়। এ নিয়ে এলাকাবাসী আজ দুপুরে স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফার কাছে স্কুল চলাকালে শিবিরকে সহযোগিতা করার অভিযোগ করলে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। এতে জেএসসি পরীক্ষার্থী ও ছাত্রলীগের স্কুল শাখার সভাপতি মেহেদী হাচান আকাশ, সাঃ সম্পাদক বোরাত হোসেন,রাজু মিঞা নামে তিনজন আহত হয়। পরে আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।
এ বিষয়ে জেএসসি পরীক্ষার্থী বোরাত হোসেন(১৫), মেহেদী হাচান আকাশ (১৫) জানান, বাহিরের কিছু লোক এসে স্যারকে লাঞ্চিত করতে আসলে আমরা বাধা দিলে আমাদের আক্রমণ করে আহত করে।
এদিকে এ ব্যাপারে প্রধান শিক্ষক আবু হানিফা জানান, শিবিরের কার্যক্রম নিয়ে আমি কিছু জানি না। তবে কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনেকদিন থেকেই আমাকে ফাসাঁনোর চেষ্টা চলছে। যড়যন্ত্র মুলকভাবে আমাকে বরখাস্ত করা হয়েছিল। আইনের সহায়তায় বহাল থেকেছি।