মূল সংবাদে যান
২১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় জাতীয় পাট দিবস-২০১৮ উদযাপন

Muktijoddhar Kantho ৩৪৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। ” বাংলার পাট বিশ্বমাত, সোনালী আঁশের সোনার দেশ পাটপণ্যের বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারাদেশের ন্যায় মঙ্গল বার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাটর‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান, ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মালেক রানা, রায়টুটি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিল্কী, মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনের সহকারী প্রধান পান্না লাল বাবু, রাজেন্দ্র আশালতা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্টু বাবু প্রমূখ।