মূল সংবাদে যান
২১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় গণহত্যা দিবসে আলোর মিছিল

Muktijoddhar Kantho ৩১৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। উপজেলা প্রশাসন ও চেতনা ৭১ এর আয়োজনে ২৫ মার্চের কাল রাত্রি স্বরণ ও শহীদ দের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত ব্ল্যাক আউট শেষে একটি আলোর মিছিল বাহির করা হয়। মিছিলটি সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদদের স্বরণে মোমবাতি প্রজ্জলন করা হয়।

  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার