মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ভালুকায় হত্যা মামলার আসামী গ্রেফতার

Muktijoddhar Kantho ৮৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামের জেসমিন হত্যা মামলার প্রধান আসামী আবুল কাশেম (৪৫) কে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে মল্লিকবাড়ী বাজারে।

মল্লিকবাড়ী ওয়ার্ড মেম্বার শামসুল হক জানান, আবুল কাশেমকে এলাবাসী ধরে আমাকে খবর দেয়। আমি ভালুকা মডেল থানাকে অবহিত করলে থানা পুলিশ এসে আবুল কাশেমকে আটক করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার তদন্ত অফিসার মাজহারুল ইসলাম জানান, তাকে ধরতে পুলিশ অনেক চেষ্টা করেছে। আজকে মল্লিকবাড়ীতে এলাকাবাসী তাকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। সে প্রায় ১বছর আগে জেসমিনকে হত্যা করে পালিয়ে বেরাচ্ছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।