মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় অর্থদন্ড

Muktijoddhar Kantho ১২২ বার পঠিত ১ মিনিটের পাঠ

চট্টগ্রাম প্রতিনিধি ।। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় দশ হাজার টাকা অর্থদন্ড করছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার।

আজ রবিবার (৮এপ্রিল) বিকাল ৩.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত সদর থানার পেসকার পাড়া এলাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জনাব নাজিম উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫(সং-২০১০) এর ৬ঙ ও ১৫(১)৮ ধারা অনুযায়ী বাঁকখালী নদী ভরাটের অপরাধে জনাব আব্দুর রহিম ও ওয়াহিদুল ইসলাম লিটনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বাঁকখালী নদীর পাড়ে অবৈধভাবে সৃজিত বাঁধ কেটে বাঁকখালী নদীর সাথে সংযোগ করে দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের সহকারি পরিচালক জনাব সাইফুল আশ্রাব।