মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

নড়াইল প্রতিনিধি ।। নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের বিশেষ অভিযানে এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলার সদর উপজেলাধীন ডুমুড়তলা বেগপাড়া এলাকা থেকে আশিকুর রহমান বেগ (৩০) নামে এক ব্যক্তির বসতবাড়ির শয়নকক্ষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা।

এ সময় ওই ব্যক্তির ঘর থেকে ১১ (এগারো) টি এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ১৯(১) এর ৯(ক) ধারায় নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ ব্যাপারে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বলেন, নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের সাথে সাথে আমরাও বেশ তৎপর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা নড়াইল থেকে প্রায়ই মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হচ্ছি। ভবিষ্যতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।