মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

সরিষাবাড়ীতে রিভলভার-গুলিসহ গ্রেফতার ১

Muktijoddhar Kantho ৮৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ।। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় রিভলভার ও গুলিসহ মোঃ শিপন মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শিপন মিয়া সরিষাবাড়ীর পোলদিঘা এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।

বৃহঃবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে সরিষাবাড়ী থানার পোলদিঘা ইউনিয়ন হইতে জামালপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে চলমান বিশেষ অভিযানে ডিবি পুলিশ ১টি রিভলভার ও ০২ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়েছে।