মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

কুড়িগ্রামে শ্রমিক দিবস পালিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

কুড়িগ্রাম প্রতিনিধি ।। “শ্রমিক- মালিক ভাই ভাই-সোনার বাংলা গড়তে চাই” এই শ্লোগান নিয়ে যথাযথ মর্যাদায় কুড়িগ্রামে শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী। পরে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বিজয় স্তম্ভ হতে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী,জেলা প্রশাসক সুলতানা পারভীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব রফিকুল ইসলাম সেলিম, সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম,সদর ইউএনও আমিন আল পারভেজ,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু,মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি মজিদুল সর্দার,সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।