মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

Muktijoddhar Kantho ১১১ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী মোড় নামক স্থানে শুক্রবার দুপুরে ট্রাক ও পিক আপের মুখোমুখি সংঘর্ষে এক দিনমজুর নিহত হয়েছে ও ৫ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সময় ভালুকা উপজেলার কাঁঠালীগামী ধানের আটি বোঝাই পিক আপের সাথে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে দুলাল শেখ (৫৫), নুরুল ইসলাম (৪০), নায়েব আলী (৫০), শফিক (৩৫), আফতাব (৪৫) ও জুয়েল (৪০) গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উপজেলার কাঠালী গ্রামের মৃত হামেদ আলী শেখের পুত্র দুলাল শেখ মারা যান। পরে অন্য আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।