মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় অস্ত্র মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Muktijoddhar Kantho ১১৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া প্রতিনিধি ।। বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শ্যামল হোসেন (৪০) কে অস্ত্র মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানা পুলিশ শাজাহানপুর থানা পুলিশের সহায়তায় শনিবার ভোর রাতে গোহাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

শাজাহানপুর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অস্ত্র মামলায় শ্যামলকে গ্রেফতার করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ একটি আমেরিকান পিস্তল ও ৭ রাইন্ড গুলিসহ জনৈক এক যুবককে আটক করে।

জিজ্ঞাসাবাদে আটক যুবক জানায় শ্যামল তাকে অস্ত্র কিনতে পাাঠিয়েছে। তার জবানবন্দিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ শাজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় শনিবার ভোররাতে শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকা থেকে শ্যামলকে আটক করে গোবিন্দগঞ্জে নিয়ে যায়। এসময় শ্যামলের কাজে থাকা নগদ ২৬ হাজার টাকা ও তার ব্যবহিত ইয়ামাহা জিকচার মোটর সাইকেল জব্দ করে পুলিশ। শ্যামলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সোওরাব হোসেন।