মূল সংবাদে যান
২৫ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩০১ বার পঠিত ১ মিনিটের পাঠ
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে “নার্সের বলিষ্ট কন্ঠসর স্বাস্থ্য ও মানবিক অধিকার” শ্লোগানে শনিবার বিকালে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে হাসপাতাল চত্বর থেকে একটি র‍্যালী বাহির করা হয়। র‍্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুর্শেদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ডাঃ নাজমুল হাসান, সিনিয়র ষ্টাফ নার্স উদয় শংকর পাল, ফারহানা আক্তার, তাসলিমা আক্তার, সুমাইয়া আক্তার, ইসরাত জাহান ইতি, আফরোজা সুলতানা প্রমুখ।