মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চট্টগ্রামে গণধষর্ণের শিকার তরুণী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩ বার পঠিত

Gang-Rape
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বনগবেষণাগারের পাহাড়ি এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন ২০ বছর বয়সী এক তরুণী।

শনিবার ওই তরুণীকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ সমকালকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলা ১২টার দিকে বনগবেষণাগার এলাকার গহীন পাহাড়ের ভেতর থেকে ধর্ষিত তরুণীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীটি জানায় শুক্রবার রাতে চার-পাঁচজন যুবক তাকে অপহরণ করে বনগবেষণাগারের পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে’

তরুণীর কাছ থেকে প্রাপ্ত জবানবন্দির ভিত্তিতে আসামিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।