মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

নড়াইলে দিঘলিয়া ইউপি উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয়

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০২ বার পঠিত ১ মিনিটের পাঠ
কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি ।। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনর ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ নির্বাচনে ৫ হাজার ৫৬৫ ভোট পেয়ে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন নীনা ইয়াছমিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী শ.ম. ওহিদুর রহমান আনারস প্রতিকে পেয়েছেন ৩ হাজার ১৩৭ ভোট। এছাড়া চশমা প্রতিকে মোঃ সাহিদুল আলম পেয়েছেন ১ হাজার ৮০২ এবং বিএনপির মনোনিত প্রার্থী এস.এম. মাকছুদুল হক পেয়েছেন ৩২৮ ভোট। এ উপ-নির্বাচনে মোট কাষ্ট হয়েছে ১০ হাজার ৯৫২ ভোট। এর মধ্যে ১২০ ভোট বাতিল বলে গন্য হয়।
উল্লেখ্য গত ১৫ ফেব্রয়ারি মাষে ইউপি চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশ সন্ত্রাসীদের গুলিতে নির্মম ভাবে খুন হওয়ায় এ ইউনিয়নে ১৫ মে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের আয়োজন করে। পলাশ হত্যা মামলার অন্যতম আসামি শ.ম. ওহিদুর রহমান কারাগারে থেকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন।