মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে খোঁজ পাওয়া গেল দুই মাথা ও চার শিং এক গরুর

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত

2 had cow
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রাজশাহীতে খোঁজ পাওয়া গেল দুই মাথা এক গরুর। ওই দুই মাথা নিয়েই গরুটি বেঁচে আছে দেড় বছর ধরে। আর সেই গরু নিয়ে রাজশাহীর তানোর এলাকায় চলছে তোলপাড়।

উপজেলার দোগাছী গ্রামের কৃষক মইন উদ্দীনের বাড়িতে জন্ম নেয়া গরুটির দুইটি মাথা, ৪টি শিং আছে।

জানা যায়, ১৭ মাস আগে কৃষক মইন উদ্দীনের গোহালে জন্ম নেয় গরুটি। ঠিক মাথার ওপর এর আরেকটি মাথা রয়েছে। এভাবে দুটি মাথা নিয়েই ঘুরে বেড়ায় গরুটি। দুই মাথায় তিন চোখ, দুই মুখ ও ৪ শিং রয়েছে। অন্য গরুর মতই বেড়ে উঠছে এ গরু। মানুষের প্রতিনিয়ত ভিড় থাকায় এর মালিক দুই মাস থেকে গরুটি দেখার জন্য ১০ টাকা করে ফি নির্ধারণ করেছেন।