মূল সংবাদে যান
২১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

Muktijoddhar Kantho ৪৭০ বার পঠিত ২ মিনিটের পাঠ
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের ধনু নদীর বিল্লাল মিয়ার চরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধায় ৭টায় ইটনা থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে এসআই কাওছার আল মাসুদ, এসআই কামরুজ্জামান মিয়া, এসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই শামিম আহমেদ ও সঙ্গীয় ফোর্সসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য কে একটি ইন্জিনচালিত নৌকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মনোয়ার হোসেন (২৯), আব্দুর রহিম মাষ্টারের ছেলে রেজান মিয়া (২২), মাহমুদুল হকের নুরুল আমিন (৩০), নীল মিয়ার ছেলে রুবেল মিয়া (২৯), ভরারগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে  জুবের মিয়া (৩৬), চিতলিয়া গ্রামের সুমন দাসের ছেলে রান্টু দাস (২৮)।
ইটনা থানার চার্জ অফিসার মোহাম্মদ জাকির হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের নামে হাওড়ের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান উপজেলায় মাদক নির্মুল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।