মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অচিরেই দুই বিদেশি হত্যার রহস্য উন্মোচিত হবে: বেনজির আহমেদ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত

benjir ahmed rab
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রাখুন। অচিরেই দুই বিদেশি হত্যার রহস্য উন্মোচিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বেনজির আহমেদ আরো বলেন, ২০০৮ সালে দেশে পূঁজা মণ্ডপের সংখ্যা ছিল ১৫ হাজারের বেশি। এ বছর সারা দেশে ২৮ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এতে এটাই প্রমাণিত হয় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্রমেই সুসংহত হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও এগিয়ে চলছে।