মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

চৌহালীতে ইয়াবাসহ এক নারী আটক

Muktijoddhar Kantho ৯৮ বার পঠিত ১ মিনিটের পাঠ
সিরাজগঞ্জ প্রতিনিধি ।। সিরাজগঞ্জের চৌহালীতে ২২ পিস ইয়াবা সহ কুরকী মধ্য পাড়া মহল্লার মো :রফিকুলের স্ত্রী ইসমত আরা বেগম (৩৫) আটক করেছে পুলিশ।
চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুরকী মধ্য পাড়া মহল্লায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ইসমত আরা বেগম কে ২২পিস ইয়াবাসহ আটক করা হয়। চৌহালী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে, কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।