মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

কথা রাখলেন এমপি তানসেন!

Muktijoddhar Kantho ৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া প্রতিনিধি ।। ঈদের আগের দিন হলেও আপনাদের গ্রামে বিদ্যুতায়ন হবে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা-মাজগ্রাম ইউনিয়নের নিশিন্দারা গ্রামের স্থানীয় জনতাকে দেয়া কথা রাখলেন ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের সরকার দলীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।

শুক্রবার (১৫ জুন) বিকেলে ওই গ্রামের ১৩৫ পরিবারে বিদ্যুতায়নের নতুন সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন এমপি বলেন, আমি কথা দিয়েছিলাম, রেখেছি। ঈদের আগেই আপনাদের গ্রামে বিদ্যুতায়ন হয়েছে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কথা দিলাম, আমাকে ডাকলেই পাশে পাবেন।

বিদ্যুতায়নের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, কাহালু পল্লী বিদ্যুতের পরিচালক নিয়াজ উদ্দিন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, জাসদ নেতা নুরুল ইসলাম সেফা, জুলফিকার আলী ভুট্রো, রেজ্জাকুল ইসলাম হেলাল প্রমুখ।