যাত্রাবাড়ীতে ফার্নিচারের বন্ধ দোকান থেকে কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রাজধানী যাত্রাবাড়ীর একটি ফার্নিচারের দোকান থেকে মো. আজিজ মিয়া (৩২) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধলপুর রোডের শিকদার ফার্নিচার নামে একটি দোকান থেকে বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল জানান, সকালে অন্য কর্মচারীরা দোকানের তালা খুলে ভেতরে আজিজের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লশটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠায়। এ ঘটনায় দোকানের মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।