মূল সংবাদে যান
২৫ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৯১ বার পঠিত ১ মিনিটের পাঠ
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। উপজেলা প্রশাসনের মৎস্য বিভাগের উদ্যােগে বৃহস্পতিবার দুপুরে হাওড়ের উম্মুক্ত জলাশয়ে ২ শত কেজি মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম প্রমুখ।