মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজধানীর তুরাগে কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩ বার পঠিত

turag river
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ শনিবার দুপুরে রাজধানীর তুরাগের ধৌর এলাকা থেকে আনুমানিক ১৪ বছরের এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

সেখানের উত্তরণ প্রপার্টিজ লিমিটেডের একটি ফাঁকা জায়গা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে দুপুরে এক কিশোরের বস্তাবন্ধী লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও তার কোনো পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তায় ভরে সেখানে ফেলে যাওয়া হয়েছে।