মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দূর পরবাস ৩১১ বার পঠিত ১ মিনিটের পাঠ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার বিকেলে নিহত মীর মো. মোবারক উল্যাহর (৪১) ছোট ভাই হোসেন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে সৌদি আরবের রিয়াদে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

নিহত মোবারক লক্ষ্মীপুরের সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের মীর বাড়ির মৃত মীর হাফিজ উল্যার বড় ছেলে। সংসারে তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। তিনি রিয়াদে বিস্কুট তৈরির কারখানায় শ্রমিকের কাজ করতেন।

হোসেন আহমেদ জানান, বড় ভাই মোবারক ও মেজ ভাই মনির সৌদি আরবের রিয়াদের দামামা এলাকায় থাকে। কারখানায় বিস্কুট তৈরির কাজ শেষে বাসায় যাচ্ছিলেন মোবারক। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ি তাকে চাপা দেয়। এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।