মূল সংবাদে যান
১৫ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

সুনামগঞ্জের ছাতকে ভারতীয় মদসহ আটক ১

আরিফুর রহমান ১২৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

সুনামগঞ্জের ছাতকে আবুল হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের গেদা মিয়ার ছেলে।

রবিবার বিকালে ছাতক  শহরের মধ্যবাজার থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার) সার্কেল দোলন মিয়ার নেতৃত্বে ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

এসময় সন্দেহজনক ভাবে ছাতক পৌর শহরের কয়েকটি বাসায় তল্লাশি চালায় পুলিশ। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।