মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আমিরাতে মরদেহ উদ্ধার ট্রাক ড্রাইভারের

ডেস্ক রিপোর্ট ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিরাতের সাম্প্রতিক বন্যায় নিখোঁজ এক ট্রাক ড্রাইভারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর নিয়মিত অনুসন্ধানে শনিবার পুলিশ তার মরদেহ খুঁজে পায়। আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা লে. কর্ণেল মাজিদ আল নাবি বলেন, আল কুর উপত্যকা পার হওয়ার সময় ভারী বর্ষণের কারণে ট্রকাটি খাদে পড়ে যায়। এ সময় জীবন বাঁচাতে ট্রাক থেকে লাফ দেন ওই চালক। কিন্তু লাফ দেয়ার পরেও তার প্রাণরক্ষা হয় নি। এসময় ওই ট্রাকটিতে তিনি একা ছিলেন বলেন জানান ওই পুলিশ কর্মকর্তা।

গত ১৬ অক্টোবর বন্যা শুরু হওয়ার পর থেকে উদ্ধারকর্মী, পুলিশ নিরাপত্তাকর্মীদের দ্বার ব্যপকভাবে ওই এলকায় উদ্ধার অভিযান চালানো হয় বলে জানান তিনি। তবে ওই ট্রাক ড্রাইভারের কোনও পরিচয় পাওয়া যায় নি।