মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

ওমর ফারুক ৩৩৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

হোসেনপুর উপজেলায় ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) বিকালে হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী (অর্নাস) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস্ হোসেনপুর উপজেলা শাখা।

অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, বাংলাদেশ স্কাউটস্রে সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, কিশোরগঞ্জ জেলা স্কাউটস্রে সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মুন্না, উপজেলা স্কাউটস্রে সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম খান, প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালাম প্রমুখ।