মূল সংবাদে যান
০২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত

প্রতিনিধি ১২৯ বার পঠিত ১ মিনিটের পাঠ
হোসেনপুরে অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় আলিফ মিয়া (৯) নামের এক স্কুলছাত্র নিহত এবং তার চাচাতো বোন সাওদা (৪) আহত হয়েছে। রবিবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে হোসেনপুর উপজেলার বোর্ডবাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ পিপলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। আহত সাওদা একই গ্রামের মোশারফের মেয়ে।

নিহত আলিফের দূর সম্পর্কের চাচা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আলিফ ও সাওদা বোর্ডবাজারে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি অটোরিকশা তাদেরকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আলিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাওদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।