মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ওমর ফারুক ৩২০ বার পঠিত ১ মিনিটের পাঠ

হোসেনপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ জাবের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাওন আহমেদ, আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।