মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজীবুল হক সিদ্দিকী ৩৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

২৪৩ পিস ইয়াবাসহ মোঃ আল আমিন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে হোসেনপুর উপজেলার সিদলা গ্রাম থেকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মো. বকুল মিয়ার পুত্র।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, বৃহস্পতিবার ৭.৩০ মিনিটের সময় হোসেনপুর উপজেলার সিদলা গ্রামে অভিযান চালিয়ে ২৪৩ পিচ ইয়াবা এবং একটি মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আল আমিনকে তারা হাতেনাতে গ্রেপ্তার করেন।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী আল আমিন মাদক কেনা বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোসেনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।