মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে নরসিংহ জিউর আখড়ায় ২৪ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

ওমর ফারুক ৩৩৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

হোসেনপুর উপজেলা সদরের প্রাচীনতম শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ায় ২৪ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান বুধবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আব্দুল্লাহ আল মাসউদ। উপজেলা নির্বাহী অফিসার ও মন্দির কমিটির সভাপতি কমল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাপনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, মন্দির কমিটির প্রধান উপদেষ্টা সাংবাদিক প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক গৌতম সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল সাহা প্রমুখ।