হোসেনপুরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সোহেল নির্বাচিত
হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহ জাহান পারভেজ (নৌকা) কে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল (আনারস) বেসরকারিভবে নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সোহেল পেয়েছেন ৩১ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. শাহ জাহান পারভেজ (নৌকা) পেয়েছেন ২৪ হাজার ২৫৬ ভোট।
রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার মোট ৫৬টি কেন্দ্রে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
৬টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকা নিয়ে হোসেনপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৫ হাজার ২৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮ হাজার ৭৬১জন ও মহিলা ভোটার ৬৬ হাজার ৪৯৯জন।