মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ওমর ফারুক ৩০২ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পানিতে ডুবে রত্না আক্তার(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে পৌরসভার পশ্চিম ধূলজুরী এলাকায় এ ঘটনা ঘটে। রত্না আক্তার ওই এলাকার উসমান মিয়ার মেয়ে এবং স্থানীয় ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, দুপুরে বাবা-মা’র অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় রত্না। তাকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন পুকুরে গিয়ে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।